শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্টস কাপে পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ কোচ রাসেল ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক : [২] বিদেশের মাটিতে টেস্ট জিতেতে হলে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে প্রয়োজন হয় দ্রুতগতির পেস বোলিং ইউনিট। যা নিয়ে বেশ কয়েক বছর ধরে ধুঁকতে হচ্ছে টাইগারদের। তবে ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে উঠছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং ইউনিটে বেশ গুরুত্বপূর্ণ কিছু বোলার গড়ে উঠেছে বলে অভিমত ব্যক্ত করছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

[৩] প্রেসিডেন্টস কাপে বল হাতে দাপট দেখাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আল-আমিন হোসেনরা। পেসারদের পারফরম্যান্সে বেশ খুশি ডমিঙ্গো।

[৪] তিনি বলেন, আমি মনে করি আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পেস বোলার গড়ে উঠেছে। আমাদের যতটা সম্ভব খেলতে হবে, বিশেষত আপনি যদি দেশ থেকে বাইরে গিয়ে প্রতিযোগিতা করতে চান। আমি যা দেখেছি তা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।

[৫] প্রত্যেকটি দেশে অন্তত একজন করে দ্রুতগতির বোলার রয়েছে, যারা কি-না দেশের বাইরে গিয়ে দাপট দেখাচ্ছে। যেমন ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ইংল্যান্ডের জোফরা আর্চার,অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। আর সেখানেই পিছিয়ে বাংলাদেশের পেসাররা।

[৬] অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও বর্তমানে বেশ কিছু বিকল্প গড়ে উঠেছে বলে মনে করেন এই প্রোটিয়া কোচ। তার মতে, তাসকিন আহমেদ, খালেদ আহমেদরা দ্রুতগতির বোলিং করে উইকেট নিতে সক্ষম হবেন।- তথ্য সূত্র, ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়