শিরোনাম
◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের দুই ক্রিকেটারসহ চারজন কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান তিমাইসেন মারুমার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তাদের দুজন সাপোর্ট স্টাফও।

[৩] চাকাভা ও মারুমা দুজনই পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ের ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন। তবে এই সপ্তাহে পাকিস্তানে আসা ২০ জনের চূড়ান্ত দল থেকে বাদ পড়েন তারা।

[৪] হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে দুজন ছিলেন একই রুমে। দুজনের পজিটিভ ফল আসার পর তাদের সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ হন ওই দুই সাপোর্ট স্টাফ।

[৫] জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্তরা কোভিড-১৯ প্রোটোকল মেনে আইসোলেশনে আছেন। এই ঘটনা অবশ্য জিম্বাবুয়ের পাকিস্তান সফরে প্রভাব ফেলছে না। সফরে আসা দল হারারেতে ছিল আলাদা হোটেলে। দেশ ছাড়ার আগে এবং ইসলামাবাদে পৌঁছার পর তাদের সবার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। মঙ্গলবার শেষ হবে সফরকারীদের কোয়ারেন্টিনের মেয়াদ, তার আগে পরীক্ষা করানো হবে আরেকবার।

[৬] সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়