শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বাইরে থেকে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট ভোটারদের হুমকি দেয়া হচ্ছে

দেবদুলাল মুন্না: [২] এ হুমকি দেওয়া হচ্ছে ইমেইলে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশিয়া ও ইরান থেকে এসব হুমকি আসছে। এ অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক জন র‌্যাটক্লিফ। বিবিসি

[৩] র‌্যাটক্লিফ বলেন, মার্কিন কর্মকর্তারা তথ্যপ্রমাণ পেয়েছেন যে, বেশ কিছু রেজিস্টার্ড ভোটারের তথ্য চলে গেছে ইরান ও রাশিয়ার কাছে। ইরানের ‘প্রতারণামুলক ইমেইল’ পাঠিয়েছে ‘প্রাউড বয়েস’। এর মধ্য দিয়ে তারা ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে চায়। অস্থিরতা উস্কে দিতে চায়।

[৪] তিনি বলেন, রাশিয়ার হাতেও কিছু ভোটারের তথ্য রয়েছে বলে তারা অবহিত। নিবন্ধিত ভোটারদের কাছে ভুল তথ্য ছড়িয়ে দেয়ার জন্য ভোটার ডাটা ব্যবহার করা হয়ে থাকতে পারে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্টরা এক বিশৃংখলতার বীজ বপন করতে চায়, মার্কিন গণতন্ত্রে আপনার আস্থাকে খর্ব করতে চায়। যুক্তরাষ্ট্রে অনেক রাজ্যে ভোটারদের ডাটা অনুরোধের প্রেক্ষিতে হাতে পাওয়া সহজ। যদিও প্রতিটি রাজ্যে এক্ষেত্রে কিছু ভিন্ন ভিন্ন শর্ত আছে যে, কে এই ভোরদের তথ্য পাওয়ার জন্য আবেদন করতে পারে। এ তথ্য দিয়েছে ন্যাশনাল কনফারেন্স অব স্টেট লেজিস্লেচারস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়