শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ দিনেও ধরা পড়েনি বরখাস্ত এসআই আকবর, তথ্য জানতে র‌্যাব হেফাজতে ছোটভাই

ইসমাঈল ইমু : [২] পিবিআই বলছে, তাকে ধরতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন তারা। তদন্তে যার নাম আসবে আমরা তাকেই গ্রেপ্তার করা হবে। কিন্তু কার গাফিলতিতে পালিয়েছে তা জানতে হবে

[৩] পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু হওয়ার পর কেটে গেছে ১১ দিন। এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর। সিলেটে গুঞ্জন-সে সামীন্ত পাড়ি দিয়েছে, আবার কেউ বলছে-পুলিশের হাতে আছে আকবর।

[৪] কৌশলী আকবরের অবস্থান যখন কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না ঠিক তখন তার অবস্থান জানতে তার ছোট ভাইকে হেফাজতে নিয়েছে র‌্যাব। বুধবার রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসা থেকে র‌্যাব নিয়ে গেছে।

[৫] এদিকে নিহত রায়হানের পরিবার প্রশ্ন তুলেছেন, তাকে ধরতে পুলিশ প্রশাসনের সদিচ্ছা নিয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিকে নজরদারিতে কেনো রাখা হলোনা তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

[৬] অন্যদিকে আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১১ অক্টোবর ভোরে পুলিশি নির্যাতনে মৃত্যু হয় রায়হানের। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়