শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেরুর ফুটবলারের নাম ওসামা বিন লাদেন, ভাই সাদ্দাম ও বোন জর্জ বুশ

স্পোর্টস ডেস্ক : তার পুরো নাম ওসামা বিন লাদেন জিমিনেজ লোপেজ। জন্ম ল্যাতিন অ্যামেরিকান দেশ পেরুতে। সম্প্রতি দেশটির জাতীয় যুব দলে ডাক পেয়ে সবার ভ্রু কুঁচকে দিয়েছেন এই ফুটবলার।

সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন, ইরাকের সাবেক সামরিক শাসক সাদ্দাম হোসেন এবং আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ। আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোচিত-সমালোচিত তিন নাম। আর এই নামগুলো মিশে আছে পেরুর এই ফুটবলারের পরিবারে!
চলতি সপ্তাহে পেরুর ২য় বিভাগের ক্লাব ইউনিয়ন কোমেরসিওতে যোগ দিয়ে সাড়া ফেলে দেন ১৮ বছর বয়সী ওসামা। তার নামটাই মূলত আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়।

কেবল তিনিই নন, তার ভাইয়ের নাম সাদ্দাম হোসেন। আর বোনের নাম জর্জ বুশ। আন্তর্জাতিক অঙ্গনের ভিন্ন জগতের তিন নামকে নিজেদের পরিবারের সঙ্গে জড়ানোর ব্যখ্যাটা সম্প্রতি দিয়েছেন ওসামাই। স্প্যানিশ একটি রেডিও শো'তে ওসামা জানিয়েছেন, কেন তার বাবা জঙ্গী সংগঠন আল কায়েদা নেতার নামে তার নাম রেখেছিলেন।

তিনি বলেন, আমার ভাইয়ের নাম সাদ্দাম হোসেন এবং আমার বাবা চেয়েছিলেন তার তৃতীয় সন্তানের নাম জর্জ বুশ রাখতে। দুর্ভাগ্যবশত এটি ছিল একটা মেয়ে। যখন ওসামা বিন লাদেন টুইন টাওয়ার ধ্বসিয়ে দিল, সে তখন সারাবিশ্বের শিরোনাম হয়ে উঠলো। আমার জন্ম ৭ অক্টোবর ২০০২ সালে। সেসময় বাবা আমার নাম রাখেন।

তবে এই নাম নিয়ে বেশ বিপত্তিতেও পড়তে হয়েছে পেরুর এই ফুটবলারকে। তিনি বলেন, এই নামে কেউই নাম রাখেনা। আমি খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমার জার্সিতে লেখা থাকে ওসামা। আমি নিজের নাম পরিবর্তন করার কথাও ভেবেছিলাম। কিন্তু এখন আর এসব মনে হয়না। সব স্বাভাবিক মনে হয়।

তবে তার বাবার দেয়া এই নাম নিয়ে এখন আপত্তি নেই ওসামার। বরং বাবাকে সমর্থনই দিতে চাইলেন তিনি। বললেন, আমার বাবা এই নাম পছন্দ করতেন। সুতরাং সমস্যা কি? হিটলার নামে পেরুতে অনেকেই আছেন। আবার যিশু পৃথিবীকে রক্ষা করেছিল কিন্তু এই নামের অনেকেই আছে যারা সবার ক্ষতি করে। সুতরাং নাম নিয়ে কোন আইন থাকা উচিত নয় বলেই আমি মনে করি। এটা অনেকের মনোযোগ আকর্ষণ করে। অন্তত আমার তাই মনে হয়।

ওসামার একটা ছেলে আছে। যার নাম সান্তিয়াগো। তবে তার বাবার চাহিদা অনুযায়ী, নিজের ছেলেকে জর্জ বুশ নামে ডাকতে আপত্তি নেই ওসামার। জি নিউজ/ শীর্ষনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়