শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তদবির করে আসিনি, প্রধানমন্ত্রী বসিয়েছেন: স্বাস্থ্য ডিজি

লাইজুল ইসলাম: [২] রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কোভিড-১৯ মহামারিতে সার্জনসদের ভূমিকা শীর্ষক’ অনুষ্ঠানে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, প্রশাসন চিকিৎসকদের জায়গা দখল করে নিচ্ছে, সেই বিষয়ে আমাদেরকেই সজাগ থাকতে হবে, আমাদেরকেই সেটা প্রতিহত করতে হবে।

[৩] স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আর একটি কথা বলতে চাই, আমি এই পদে (মহাপরিচালক) কোনও রকমের তদবির করে আসি নাই। এই পদে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করে আমাকে বসিয়েছেন, আমি এখানে থাকতে আসি নাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেটাই করছি। আর সে কাজ করেই আমি আমার নির্দিষ্ট সময়ে চলে যাবো।’

[৪] তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এসেছি। তিনি (প্রধানমন্ত্রী) যতক্ষণ বলবেন ততক্ষণ থাকবো, যখন চলে যেতে বলবেন, তখন চলে যাবো।

[৫] ডা. আবুল বাশার বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা প্রকাশ করেছেন, তার প্রেক্ষিতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং বেশ কিছু পরিকল্পনা করেছি। আমাদের প্রস্তুতিও আছে। আশা করছি, ওই সময়ে ( আসন্ন শীত) যদি সত্যিই সেকেন্ড ওয়েভ আসে তাহলে সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারবো।’

[৬] স্বাস্থ্য ডিজি বলেন, ‘অ্যান্টিজেন-অ্যান্টিবডি পরীক্ষা নিয়েও কথা হচ্ছে। সরকার ইতোমধ্যে অ্যান্টিজেন পরীক্ষা করার অনুমতি দিয়েছে, সে বিষয়ে কাজ করছে। আশা করছি অতি দ্রুত সেটা শুরু হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়