শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে দু’ দিনব্যাপী অনলাইন কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত

কে এম শাকীর: [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দু’ দিনব্যাপী অনলাইন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত।

[৩] গত শনিবার ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে কর্মশালাটিতে সমাপনী বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসি। আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আয়েশা আক্তার, পিফরডি’র প্রকল্পের ডিম লিডার আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মো. আবুজার গাফফারী, সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) মো. আব্দুল মান্নান প্রমুখ।

[৪] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও প্রকল্পটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম। অভিজ্ঞতা বক্তব্য রাখেন স্থানীয় প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ ও যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরসালিন শাকীর।

[৫] পরে স্থানীয় প্রেসক্লাবে সনদ বিতরণ করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মো. আবুজার গাফফারী, প্রেসক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ, যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরসালিন শাকীর,সিএসএম তপন প্রমুখ। এ কর্মশালায় কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়