শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কনসালটেন্সি ফি ছাড়া ফেসবুকের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষা সহায়তা দিবে বিডিওএসএন

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এদিকে ইউনেস্কোর ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। এদের অধিকাংশই বিভিন্ন কনসালটেন্সি ফার্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও ভিসা প্রসেসিং সম্পন্ন করে থাকেন। বিনিময়ে ফার্মগুলো একেকজনের কাছ থেকে ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এখন থেকে কোন কনসালটেন্সি ফি ছাড়াই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া যাবে।

[৩] ডিজিনেট জানায়, শনিবার রাতে ফেসবুক লাইভের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। বিভিন্ন দেশের স্কলারশীপের তথ্য নিয়ে শুরু হওয়া এইচএসএ টকের প্রথম দেশ ছিলো জাপান। জাপানে ৭০০ এর বেশি ইউনিভার্সিটি ফেসবুক লাইভে পরামর্শ দেন জাপানের কিসলু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসির আহমেদ এবং ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের স্নাতকত্তর শিক্ষার্থী সালমা আল আমিরাহ।

[৪] এটি এখন নিয়মিত হবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং ইএসডিজি ফর বিডি প্রকল্পের অধীনে পরিচালিত এই লাইভটি সম্প্রচার হয় বিডিওএসএনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ফলে আগ্রহীরা এ পেজের সাবস্ক্রাইবার হয়ে লাইক দিলে নোটিফিকেশন পাবেন এবং অংশ নিতে পারবেন। প্রয়োজনে ওয়ান টু ওয়ান সাপোর্ট দেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়