শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশসহ ১৪টি দেশ ভারতকে করোনা টিকা ট্রায়ালের অনুরোধ করেছে: মোদি

আসিফুজ্জামান পৃথিল: [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতের তৈরি সম্ভাব্য করোনার টিকা ট্রায়ালের জন্য প্রতিবেশি যেসব দেশ দিল্লিকে অনুরোধ করেছে, তার মধ্যে আছে; বাংলাদেশ, আফগানিস্থান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। হিন্দুস্তান টাইমস

[৩] ভারতে ৩টি ব্যাক্সিন নিয়ে অগ্রসর পর্যায়ের গবেষণা চলছে। এরমধ্যে একটি রয়েছে ২য় আর একটি ৩য় ধাপের ট্রায়ালে। মোদি বলেছেন, বৃহত্তর স্বার্থের জন্য তার দেশ, শুধু নিকট প্রতিবেশীই নয়, সারা বিশ্বের সঙ্গে নিজেদের প্রযুক্তিগত উৎকর্ষ ভাগ করে নেবে। এনডিটিভি

[৪] ভারতের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হর্ষ বর্ধন জানান, করোনা মোকাবেলায় ভারতের সকল প্রস্তুতি আবারও পর্যবেক্ষণ করেছেন মোদি। তখনই তিনি এই তথ্য জানান। বাংলাদেশে বর্তমানে একটি টিকার ৩য় পর্যায়ের ট্রায়াল চলছে। তা চীনের তৈরি। বাকি দেশগুলোয় কোনও ট্রায়াল চলছে না। ডেকান ক্রনিকাল

[৫] ভারতে করোনা পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ নেই। নিজস্ব ৩টি টিকা ছাড়াও দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ট্রায়ালও চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়