শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ ১০ মিনিটের ঝলকে নিউক্যাসলকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আত্মবিশ্বাস হারায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। উপরন্তু আক্রমণের ধার বাড়িয়ে প্রথমার্ধেই ফিরল সমতায়। কিন্তু এগিয়ে যাওয়ার স্বপ্নের পথ যেনো আর ফুরোয় না। অপেক্ষান অবসান ঘটে শেষ ১০ মিনিটে। ম্যানইউ আরও তিন গোল করে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরে।

[৩] সেন্ট জেমস পার্কে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। লুক শ’য়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুইয়ার। পরে একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস, অ্যারন ওয়ান-বিসাকা ও মার্কাস র‌্যাশফোর্ড। নিউক্যাসলের মাঠে ইউনাইটেডের সর্বশেষ লিগ ম্যাচের অভিজ্ঞতা সুখকর ছিল না।

[৪] সেবার ১-০ গোলে হেরে ফিরেছিল দলটি। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলা নিউক্যাসল ৭ পয়েন্ট নিয়ে রয়েছে একাদশ স্থানে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়