শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ১৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় ১৯ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।শনিবার (১৭ অক্টোবর) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

[৩] আটক ৩ মাদক ব্যবসায়ী হলেন- মো. জসিম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী সেলিনা আক্তার (৩০) এবং মো. ফারুক (৪০)।

[৪] র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পেছনের ডান পাশের দরজায় সংযুক্ত সাউন্ড বক্সের পাশে বিশেষ কায়দায় রাখা ১৯ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার আনুমানিক দাম ৯৭ লাখ ২৫ হাজার টাকা।

[৫] আটক ৩ মাদক ব্যবসায়ী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়