শিরোনাম
◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ! ◈ ব‌্যাটার‌দের ব্যর্থতায় নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে পরাজ‌য়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে কারেন্ট জাল জব্দ, তিন জেলের জরিমানা

আবু মুত্তালিব মতি: [২] মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ ধরার সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] এসময় ৫২হাজার মিটার কারেন্ট ও ভাডাই জাল জব্দ এবং তিন জেলের ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ অষ্টোবর) সকালে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ভ্রম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির রক্তদহ বিলে জেলেরা আইন অমান্য করে মৎস্য শিকার করছিল। এসম গোপন সংবাদের ভিক্তিতে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে শনিবার ভোর ৫ টা থেকে ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

[৫] অভিযানে অবৈধ ভাবে জাল ফেলে মাছ শিকার করার অপরাধে আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামের জেলে আব্দুল কুদ্দুস, আতোয়ার রহমান ও মোস্তফার ৬ হাজার টাকা জরিমানা এবং তাদের নিকট থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার মিটার ভাডাই জাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা জাল অগ্নিসংযোগে ধ্বংস করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়