শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ

রাহুল রাজ: [২] এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (১৭ অক্টোবর, শনিবার) অনুষ্ঠিত হয়েছে।

[৩] ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ দল মহিলা বিভাগে ৬ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। আজ অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ মহিলা দল ১.৫-২.৫ গেম পয়েন্টে সিঙ্গাপুরের কাছে হেরে যায়।

[৪] বাংলাদেশ দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সিঙ্গাপুরের রাইচ লাওরেনকে পরাজিত করেন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার লিউ ইয়াং হেজেলের সাথে ড্র করেন।

[৫] আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন মহিলা গ্র্যান্ড মাস্টার গং কুয়ানইয়নের কাছে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফেং কুনের কাছে হেরে যান। পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-১ পয়েন্টে নিউজিল্যান্ডকে পরাজিত করে।

[৬] বাংলাদেশ দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন যথাক্রমে নিউজিল্যান্ডের গেন এমিলি, রিতিকা জোসেফ ও ফেং সোফিয়াকে পরাজিত করেন।

[৭] আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন নিং ইসাবেলি ইয়িজুয়ানের কাছে হেরে যান। ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে লেবাননের সাথে ড্র করে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন [৮] যথাক্রমে লেবাননের আমানি আলী খান ও আসুম নূরকে পরাজিত করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা যথাক্রমে মহিলা ফিদে মাস্টার এলিনা নেকরাসোভা ও মহিলা ফিদে মাস্টার জালয়াউল মায়ার কাছে হেরে যান।

[৯] আগামীকাল (রোববার) ১৮ ই অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২-০০ হতে ওপেন বিভাগের খেলা শুরু হবে। ওপেন বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। মহিলা বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা আগামী ১৯ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ