শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের বিচার দাবিতে অবস্থান কর্মসূচী পালনরত ঢাবি শিক্ষার্থীর অভিযোগ, আসামীদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ উদাসীন

শিমুল মাহমুদ: [২]টানা ৯ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় আমি বরাবরই একটা উদাসীনতার ছাপ দেখতে পাই। একটা অদৃশ্য শক্তি বা অজ্ঞাত কারণে তারা গাফিলতি করছে। যে জন্য আমাকে এখানে অবস্থান করতে হচ্ছে।

[৩] তিনি বলেন, তদন্ত কমিটি প্রতিবেদনের তারিখ ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর নেয়ার পেছনেও গাফিলতি বা উদাসীনতা আছে। মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

[৪] মামলায় কোনও প্রকার গাফিলতির অভিযোগ মানতে নারাজ পুলিশ। সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, মামলার প্রধান আসামি হাসান আল মামুন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে। এছাড়া বাকি ৩ আসামি ঘটনার সঙ্গে কতটুকু জড়িত তারও তদন্ত চলছে। আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।

[৫]ধর্ষণ মামলার অন্যতম আসামি, মেয়াদোত্তীর্ণ ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেন, মূলত এটা একটি রাজনৈতিক মামলা। তিনি সুষ্ঠু তদন্তের সার্থে বিচার বিভাগীয় বা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়