শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: রাজশাহী পুলিশ কমিশনার

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা এর আয়োজন করে।

[৪] আরএমপির বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা নারী নির্যাতনবিরোধী আলাদা আলাদা র‌্যালি নিয়ে এই সমাবেশে যোগ দেন। এ সময় তারা সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন। পরে বড় মসজিদের সামনে সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

[৫] তিনি বলেন, গোটা রাজশাহী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এ শহরে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটতে দেব না। আমরা সবার সহযোগীতা চাই। সহযোগীতা পেলে রাজশাহীকে আমরা শান্তির শহর হিসেবেই গড়ে তুলতে পারব।

[৬ে] তিনি আরও বলেন, সন্তানদের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। তাহলে সমাজ হবে অপরাধমুক্ত। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়