শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকে নিয়োগ হবে ৩২ হাজার শিক্ষক, চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি

শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষক ২৫ হাজার ৬৩০ জন, শূন্যপদে সহকারী শিক্ষক ৬ হাজার ৯৪৭ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়াটিতে গতি আনতে ওয়েবসাইটের আধুনিকায়ন করা হয়েছে।

[৩] অধিদপ্তরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার বলেন, নতুন করে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী ২০ অক্টোবরের মধ্যে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। অনলাইন আবেদন প্রক্রিয়ার জন্য এক মাস সময় দেয়া হবে।

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে ডিপিই থেকে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। পদটি সরাসরি ১৩তম গ্রেডে উন্নীত হওয়ায় নিগোগ বিধিমালা অনুযায়ী অভ্যন্তরীণ কোটা রাখা হবে কিনা, ব্যাখ্যা চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

[৫] মন্ত্রণালয় থেকে ডিপিইকে দেয়া সর্বশেষ নির্দেশনায় বলা হয়, ১৩তম গ্রেড দেয়ার সিদ্ধান্তে অভ্যান্তরিন কোটা বাতিল করা হয়েছে। নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল থাকছে। এগুলোর মধ্যে আবার প্রতিটিতে ২০ শতাংশ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়