শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ফাহিম ভূঁইয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই ফয়সাল ভূঁইয়া।শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ডিওএইচএস গেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত এএসআই আবুল বাশার ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, মোটরসাইকেলযোগে বায়েজিদের শেরশাহ কলোনির বাসায় যাচ্ছিলেন দুই ভাই। ডিওএইচএস গেট এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফাহিমের মৃত্যু হয়। ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় ফাহিমের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়