শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সোহাগ গাজী: [২] দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামের আব্বাস মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। আলামিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানাগেছে।

[৩] স্থানীয়রা জানায়, সিরাজুল ইসলামের বাড়ির উপর দিয়ে ওই গ্রামের মজিউর রহমান নামে একজন তার বাড়ি থেকে পাশের আরেকটি বাড়িতে বিদ্যুৎতের সংযোগ নিয়ে যায়। আর বিদু্যুৎতের তার ছিলো আলামিনদের বাড়ির টিনের টয়েলেটের উপর দিয়ে।

[৪] দুপুর ১ টার দিকে আলামিন টয়েলেটে প্রবেশ করলে কোননা কোন ভাবে তারের সংযোগটি ছিঁড়ে টয়েলেটের টিনের উপরে পড়ে। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আলামিনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চিরিরবন্দর অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়