শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে অটোরিকশার ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

ডেস্ক রিপোর্ট: সিলেটের বিশ্বনাথ উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক রাজমিস্ত্রির মৃত্যু ঘটেছে। তার নাম ছোট মিয়া (৩৫)। তিনি উপজেলার ভল্ববপুর গ্রামের মৃত আবদুল গণির ছেলে।

বৃহস্পতিবার রাত ৯ টায় স্থানীয় মিয়ারবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ৯টায় মাছ বাজার গলিতে প্রবেশ করার সময় পেছন থেকে তাকে ধাক্কা দেন অটোরিকশার শিক্ষানবীশ চালক পার্শ্ববর্তী লামা লহরী গ্রামের আক্তার হোসেন (৩০)। আক্তার লামা লহরী গ্রামের মাসুক মিয়ার ছেলে। ছোট মিয়া ধাক্কা খেয়ে রাস্থায় পড়ে যান। পরে আহত ছোট মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই রাবিক আলী বলেন, মাছ কিনতে বাজারে গিয়েছিলেন ভাই। এসময় অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়। নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়