শিরোনাম
◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে আইপিএলে নাইটরাইডার্স – মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের দ্বিতীয় লেগে আজ (১৬ অক্টোবর) শুক্রবার অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে নাইটদের সামনে মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

[৩] সাত ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট ১০। সমান ম্যাচে কলকাতার পয়েন্ট ৮। এই মুম্বাইয়ের বিরুদ্ধেই এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর। প্রথম ম্যাচেই হেরেছিল দিনেশ কার্তিকের দল। সেদিক থেকে দেখতে গেলে শুক্রবার আবুধাবিতে বদলার ম্যাচ নাইট শিবিরের কাছে।

[৪] মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে সুনিল নারিন কাঁটা থাকছেই কলকাতার সঙ্গে। মুম্বাইয়ের বিরুদ্ধেও সম্ভবত নারিনকে ডাগআউটে রেখেই নামবে কেকেআর। আইপিএলে এখনও জ্বলে উঠতে পারেনি আন্দ্রে রাসেল।

[৫] দ্বিতীয় লেগে মরু শহরে আইপিএলে রাসেল ঝড়ের দেখা মিলবে কিনা জানা নেই। প্যাট কামিন্স কিংবা মরগ্যানকেও সেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী মেজাজে এখনও পায়নি কলকাতা। দল হিসেবে কলকাতা ধারাবাহিক নয়।

[৬] অন্যদিকে, প্রতিপক্ষ মুম্বাই অনেকটাই গোছানো। রানের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ইশান কিষানরা। বল হাতে ট্রেন্ট বোল্ট, জ্যাসপ্রীত বুমরাহ, প্যাটিনসনরা রোহিতের বড় ভরসা। এখন অপেক্ষার পালা, আজ রাতে কে জিতবে, সেটার দেখার। - ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়