শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে জাসিন্দা আরডার্ন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন। গত ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারন করা হয়।

নির্বাচনে বিশ্ব নেতৃত্বের আদর্শ হিসেবে খ্যতি পাওয়া দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেত্রী জাসিন্দা আরডার্ন দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে বিভিন্ন জরিপের ফলাফলে জানা গেছে। খবর বিবিসির।

ভালবাসা দিয়ে দেশবাসী তথা বিশ্ববাসীর হৃদয় করা এ কারিস্মেটিক নেত্রীর জন্ম ১৯৮০ সালে। বেড়ে ওঠেন নিউজিল্যান্ডের মাউরি আদিবাসী অধ্যুষিত একটি ছোট্ট শহরে৷ যেখানে শিশুদের পায়ে দেয়ার মতো জুতা ছিল না, এমনকি দুপুরে তারা খাবারও পেত না৷

এই ঘটনাই তাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করে৷ উচ্চ মাধ্যমিক শেষে জাসিন্দা পড়াশোনা করেন যোগাযোগ বিদ্যায়৷ মাত্র ১৭ বছর বয়সেই যুক্ত হন নিউজিল্যান্ডের লেবার পার্টির রাজনীতিতে৷

নির্বাচনে ১৭টি দল অংশ গ্রহণ করছে। তবে সমীক্ষা বলছে, এ বারের নির্বাচনে জেসিন্ডার লেবার পার্টি অন্য সব দলের চেয়ে এগিয়ে আছে। সব ঠিক থাকলে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে জেসিন্দার।

গত বছরে জুমার সময় দেশটির দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলার পর উদ্ভূত পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, তাতে বিশ্বজুড়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে তিনি সবার তারিফ কুড়িয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়