শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সারকে হারিয়ে খুব শিগগিরই ফিরে আসব : সঞ্জয়

ডেস্ক রিপোর্ট: ক্যান্সারকে হারিয়ে খুব শিগগিরই কাজে ফিরতে চান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গত আগস্ট মাসে জানা যায় তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত।

বর্তমানে তিনি সিনেমা থেকে দূরে আছেন। তার মাঝেই চুল কাটাতে গিয়েছিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের স্যালোঁতে।

সেখানে এই অভিনেতা বলেন, ‘আমি সঞ্জয় দত্ত। এতদিন পর স্যালোঁতে এসে বেশ ভালো লাগছে। চুল কাটালাম।’

তিনি একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে সঞ্জয়কে কথা বলতে শোনা যায়, ‘ক্যান্সারকে হারিয়ে ফিরে আসব’।

এরপরই মাথার একদিকে একটি দাগকে দেখিয়ে তিনি বলেন, ‘দেখুন, এটা আমার সম্প্রতি পাওয়া একটি ক্ষত, কিন্তু আমি একে জয় করে ফিরে আসব। খুব তাড়াতাড়ি ক্যান্সার সারিয়ে সুস্থ হয়ে উঠব।’

জানা যায়, তৃতীয় পর্যায়ে রয়েছে তার ক্যান্সার। গত আগস্টে শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা।

প্রথমে মনে করা হয়েছিল করোনার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু টেস্ট নেগেটিভ আসে। এরপরই তার ক্যান্সারের কথা প্রকাশ্যে আসে।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতির পর ছেলেমেয়েকে দেখতে স্ত্রী মান্যতার সঙ্গে উড়ে গিয়েছিলেন দুবাই। তার বর্তমান ঠিকানা মুম্বাই। এবার ‘শমসেরা’ ছবির জন্য তিনি ডাবিংয়ের কাজ শুরু করবেন।

এই ছবিতে সঞ্জয়ের সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর এবং বাণী কাপুরকে। পাশাপাশি ‘কেজিএফ’-এর জন্যও প্রস্তুতি শুরু করেছেন তিনি। এতদিন পর কাজে ফিরতে পেরে উচ্ছ্বসিত ‘মুন্নাভাই’জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়