শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিকের ১০৩ তবুও পুরো দল ১৭৯ অলআউট; তামিমদের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক : [২] বিসিবি প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে এসে অবশেষে নিজেদের প্রথম জয় তুলে নিল তামিম একাদশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নাজমুর একাদশকে ৪২ রানে হারিয়ে দারুণ জয় তুলে নেয় তারা।

[৩] আগে ব্যাট করতে নেমে মেহেদী হাসানের ৮২ রানে ভর করে নাজমুল একাদশের বিপক্ষে ২২১ রানের বড় সংগ্রহ করে তামিম একাদশ। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকের ১০৩ রানের পরও নাজমুল একাদশ মাত্র ১৭৯ রানে অলআউট হয়।

[৪] লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজ- সাইফুদ্দীনের দুর্দান্ত বোলিংয়ে রান তুলতেই হিমশিম খান নাজমুল একাদশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।

[৫] এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আজও শুরুতেই বিপদে পড়েছে তামিম একাদশ। মাত্র ১২৫ রানেই পড়ে যায় ৮ উইকেট। নবম উইকেটে তাইজুলকে নিয়ে অবিশ্বাস্য জুটি গড়েন মেহেদি হাসান। দু’জনে মিলে ৯৫ রানের জুটি গড়েন। ৩ ছক্কা ৯ চারে ৫৮ বলে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মেহেদি হাসান। সেই সাথে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তাইজুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়