শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দার তালমা ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়।

[৪] ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগম এর পরিবর্তে বেআইনীভাবে তার ছেলে মো: কামাল হোসেনের স্বাক্ষরে জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সনদ প্রদানসহ অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালনার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে এ সাময়িক বরখাস্ত করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়