শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসটিআইর অভিযানে ৩ পেট্রোল পাম্পকে মামলাসহ এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: [২] ওজন ও পরিমাপে কারচুপি অপরাধে ৩টি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন। নরসিংদী জেলায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

[৩] বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও বিএসটিআইর যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নরসিংদীর মাধবদীর মেসার্স নাসির সিএনজি এন্ড ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০৩টি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০-২৬০ মিলিলিটার কম প্রদান করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] নরসিংদী সদরের মেসার্স এম এম কে ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০৩টি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০-৮০ মিলিলিটার কম প্রদান করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নরসিংদীর মাধবদীর মেসার্স মাহবুব কর্পোরেশন জ্বালানি তেল পরিমাপে ৩ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০-১১০ মিলিলিটার কম প্রদান করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এড়াছা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স এনএন ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিটগুলোর পরিমাপে সঠিক পায় বলে জানানো হয়।

[৫] ভ্রাম্যমাণ আদালতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আস সাদিক জামানের নেতৃত্বে বিএসটিআইর ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়