শিরোনাম
◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফকিরহাটে মাছের ঘের থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মো. সাগর মল্লিক: [২] বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় মাছের ঘের থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. সিদ্দিক শিকদারের স্ত্রী সুমি আক্তার পুতুল (২৫)।

[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় পাশের বাড়ির আরেক গৃহবধু পানি আনতে গিয়ে একই এলাকার ইব্রাহীম মাতব্বরের মাছের ঘেরে মৃত অবস্থায় পরে থাকতে দেখে তার ডাক চিৎকারে স্বামী ও এলাকার লোকজন আসে।

[৪] পরে ফকিরহাট মডেল থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি সার্কেল মো. ছয়রুদ্দিন আহমেদ ও ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। তবে এই মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের দুম্রজাল সৃষ্টি হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবি ষড়যন্ত্র মুলক হত্যা করা হয়েছে।

[৫] এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন,এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর কারণ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়