শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র: স্টিফেন বিগান

কূটনৈতিক প্রতিবেদক:[২] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন ঢাকা সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।

[৩] প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন এই শীর্ষ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে।

[৪] তিনি বলেন, বৈঠকে করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে তা কীভাবে বাংলাদেশ পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

[৫] এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

[৬] স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

[৭] ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন বিগান।

[৮] এর আগে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে মার্কিন উপ পররাষ্ট্র লিখেছেন, স্বাধীনতার ৫০ বছর এবং শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু ও অংশীদার হতে পেরে গর্বিত।

[৯] বাংলাদেশকে শক্তিশালী, স্বাধীন ও সমৃদ্ধ অর্জনে আগামী ৫০ বছর দুই দেশ একসঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি যা বঙ্গবন্ধুকে গর্বিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়