শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত রোনালদো ছাড়াই সহজ জয় পেলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : [২] পর্তুগালের প্রাণভোমরা রোনালদোর অভাব যেনো ভুঝতেই দিলেন না সতীর্থ বের্নার্দো সিলভা-দিয়োগো জোতা। দুর্দান্ত খেলে প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় পর্তুগাল।

[৩] লিসবনে বুধবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সুইডেনকে আবারও হারাল পর্তুগাল। ৩-০ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন জোতা, অন্যটি সিলভা। সুইডেনে দুই দলের প্রথম পর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছিল কোচ ফের্নান্দো সান্তোসের দল।

[৪] গত মঙ্গলবার হঠাৎ করে বড় ধাক্কা হয়ে আসে রোনালদোর করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর। পর্তুগালের জার্সিতে ১০১ গোলের আলো ছড়ানো তারকা ছিটকে যান সুইডেন ম্যাচ থেকে। মাঠের লড়াইয়ে অধিনায়কের অনুপস্থিতি বুঝতে দেননি সতীর্থরা।

[৫] গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ করে পয়েন্ট পর্তুগাল ও ফ্রান্সের। গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে পর্তুগাল।

[৬] টানা চার হারের স্বাদ পাওয়া সুইডেন আছে গ্রুপের তলানিতে। তাদের বিপক্ষে একমাত্র জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়