শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষীপুর প্রতিনিধি : [২] লক্ষীপুরে পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজনে সম্পর্কে চাচাতো বোন। বুধবার দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের গণি হেড মাস্টারের বাড়ির শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের মেয়ে সুমি আক্তার (৪)।

[৪] স্বজনরা জানান, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যান। পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে, উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[৫] সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়