শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদেশ অমান্য করে স্ট্রিপ ক্লাবে যাওয়ায় ব্রিটেনের ৩৫ সাবমেরিন ক্রু কোভিডে আক্রান্ত

রাশিদুল ইসলাম : [২] তিন বিলিয়ন ডলারের ব্রিটিশ সাবমেরিন ‘এইচএমএস ভিজিল্যান্ট’এর এক চতুর্থাংশ ক্রু কোভিডে আক্রান্ত হয়ে পড়েছেন যাদের মধ্যে একজন চিকিৎসক ও নির্বাহী পরিচালক রয়েছেন। ডেইলি মেইল/দি সান

[৩] জর্জিয়ার কিংস বে মার্কিন নৌ ঘাঁটিতে নোঙ্গর করার পর ব্রিটিশ সাবমেরিনের ক্রু’রা যৌনতা, কোকেন নেয়া আর আনন্দ ফূর্তিতে মেতে ওঠার পর তারা এধরনের অঘটন ঘটিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় বার, রেস্টুরেন্ট ও স্ট্রিপ ক্লাবগুলোতে যাতায়াত করেছেন তারা।

[৪] এইচএমএস ভিডিল্যান্ট ব্রিটেনের তৃতীয় ভ্যানগার্ড শ্রেণীর সাবমেরিন। পারমানবিক এ ডুবোজাহাজ থেকে ব্যালাস্টিক মিসাইল হামলা করা যায়।

[৫] জর্জিয়ায় কোভিডে আক্রান্তদের সংখ্যা হচ্ছে ৩ লাখ ১৮ হাজার এবং এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২৮২ জন। ফ্লোরিডা থেকে তারা ১২’শ মাইল দূরেও সাবমেরিনটিকে কোনো স্থানে নোঙ্গর করিয়েছিলেন। ফ্লোরিডায় কোভিডে আক্রান্তদের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৭৪৯ জন। এবং এ রাজ্যটি যুক্তরাষ্ট্রের তৃতীয় আশঙ্কাজনক স্থান হিসেবে বিবেচিত।

[৬] অন্য চারটি ব্রিটিশ সাবমেরিনের সঙ্গে এইচএমএস ভিজিল্যান্ট বেশ গুরুত্বপূর্ণ ডুবোজাহাজ। এতে সম্প্রতি ট্রাইডেন্ট-টু ব্যালেস্টিক মিসাইল সংযোজন করা হয়েছে। এর নাবিকরা চার সপ্তাহ ধরে ইচ্ছে মত ঘোরাফেরা করেছেন।

[৭] তবে রয়াল নেভির মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। একক বা যৌথ যেভাবেই কমান্ড ভাঙ্গা হোক না কেনো যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করা হবে না বলে তিনি জানান।

  • সর্বশেষ