শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসারত ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে বুধবার র‌্যাব আটক করে।

[৩] ভ্রাম্যমাণ আদালতে ওই ভুয়া চিকিৎসকের ৯০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদ- প্রদান করা হয়। ভুয়া চিকিৎসকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

[৪] র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আটক করে। ওই ডায়াগনস্টিক সেন্টারে তিনি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার একজনের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজ নামে চিকিৎসা করে আসছিলেন। ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদানকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন মেডিকেল আইনের ২৮ ও ২২ ধারা অনুযায়ী ওই ভুয়া চিকিৎসকের ৯০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডাদেশ দেন।

[৫] চিকিৎসক নামধারী ওই প্রতারক মোরশেদ আলম তাৎড়্গণিক ৯০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দোষ স্বীকার করে এবং আর কখনই এ ধরণের কাজ করবেন না বলে মুচলেকা দিলে তাকে রেহাই দেয়া হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ