শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ভাটারায় মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে তবলীগের দুই পক্ষের সংঘর্ষ

সুজন কৈরী : [২] রাজধানীর ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকায় অবস্থিত আল মাদরাসাতুল মঈনুল ইসলামের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদরাসাটি স্থানীয়ভাবে মঈনুল মাদরাসা নামে পরিচিত।

মঙ্গলবার রাতে তাবলীগ জামায়াতের বিবাদমান সাদ কাল্পব্দলভী সমর্থক ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এ‌তে দুই প‌ক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে আন‌তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে।

[৩] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছর মাদরাসাটির দখল, পাল্টা দখল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে ঝামেলা চলছিল। সর্বশেষ মাদরাসার নিয়ন্ত্রণ ছিল জুবায়েরপন্থীদের কাছে। মঙ্গলবার রাত ৮টার পর সাদপন্থী শতাধিক ব্যক্তি মাদরাসাটির নিয়ন্ত্রণ নিতে গে‌লে উভয়প‌ক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। এক পর্যা‌য়ে বাইরে থেকে মাদরাসার ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। অপর পক্ষ মাদরাসা প্রাঙ্গণ থেকে তা প্রতিরোধ করে ইটপাটকেল ছুটতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়।

[৪] পুলিশের বাড্ডা জোনের এসি এলিন চৌধুরী জানান, মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়