শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিরঝিল থেকে উদ্ধারকৃত মরদেহটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদীর, পরিবারের দাবি হত্যা

ইসমাঈল ইমু : [২] নিহত আজিজুল ইসলাম মেহেদীর পরিবারের দাবি, সে চট্টগ্রাম থেকে ঢাকায় পাসপোর্ট করতে এসে দালালদের খপ্পরে পড়ে খুন হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেহেদীর মরদেহ শনাক্ত করতে এসে তার পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

[৩] মেহেদী চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র।

[৪] মেহেদীর পরিবার সূত্র জানায়, গত শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পাসপোর্ট করার কথা বলে ঢাকায় আসে। পরে তার বন্ধুর বাসায় বনশ্রীতে উঠে। রোববার ভোরে বাসা থেকে বের হয় মেহেদী। এরপর থেকেই তারা কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল। সর্বশেষ সোমবার সকাল ৬টার দিকে পুলিশ তাদের জানায় মেহেদীর মরদেহ উদ্ধারের বিষয়ে। পরে মঙ্গলবার তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

[৫] এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশাকরি দ্রুত এর রহস্য উদঘাটন করতে পারব। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়