শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে রেন্ট-এ মোটর সাইকেল চালক হত্যা, ৪ জনের যাবজ্জীবন

খেলাফত হোসেন: [২] পিরোজপুরে ভান্ডারিয়া রেন্ট-এ মোটর সাইকেল চালক সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ও ২ জনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন। এ সময় আসামিদের আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

[৩] যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামিরা হলো সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন এবং পাঁচ দন্ড প্রাপ্তরা হলো হিরু ও লিটন।

[৪] নিহত সাকিল (২০) জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের পুত্র।

[৫] বাদি পক্ষের আইনজীবী এ্যাড. খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামি সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন মোবাইল ফোন করে বাড়ি থেকে সাকিলকে ডেকে নিয়ে যায়।

[৬] পরে সাকিলের মোটর সাইকেল চুরির জন্য আসামিরা সাকিলকে ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে যায়। রাতে সেখানে আসামিরা মটোরসাইকেলের ক্লাসের তার দিয়ে সাকিলের গলায় পিছন থেকে পেচিয়ে ধরে শ^াসরুদ্ধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

[৭] এ ঘটনায় পরে লাশ উদ্ধার হলে সাকিলের মা আলেয়া বেগম বাদি হয়ে ২০১৪ সালের ১০ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পরে আদালত আজ এ আদেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়