শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ধনী পরিবারের মেয়ে হলে দেহ এ ভাবে পুড়িয়ে দিতে পারতেন’, প্রশ্ন ভারতের হাইকোর্টের

রাশিদুল ইসলাম : [২] ভারতে হাথরস নারী নির্যাতনের ঘটনায় জেলাশাসক ও উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকায় সোমবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে বিচারপতি বলেন, পরিবারের অনুমতি ছাড়া রাত ২টার সময় দেহ নিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা নিন্দনীয়। কীভাবে পুলিশ এমন ঘটনা ঘটাতে পারল? জেলাশাসক ও পুলিশের ভূমিকা নিয়ে হাইকোর্টের প্রশ্ন,‘ধনী পরিবারের মেয়ে হলে পারতেন তো এ ভাবে দেহ তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে?’ টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি

[৩] পুলিশের এডিজি এলাহাবাদ হাইকোর্টে দাবি করেন, হাথরসের ঘটনা আন্তর্জাতিক চক্রান্ত। যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। জেলাশাসক প্রবীন কুমারের বক্তব্যও ছিল একইরকম। বিচারপতি তাদের প্রশ্ন করেন, কী ভাবে জানলেন ধর্ষণ হয়নি?

[৪] হাথরস মামলার পরবর্তী শুনানি হবে ১ নভেম্বর। নির্যাতিতা তরুণীকে নিয়ে ফের যোগী আদিত্যনাথকে উদ্দেশ্যে টুইটে রাহুল গান্ধী লিখেছেন, অনেক ভারতীয়রাই মুসলিম, দলিত জনজাতিদের মানবিক দৃষ্টিতে দেখে না। দলিত পরিবারের তরুণী উপর নির্যাতনের ঘটনায় তাই মুখ্যমন্ত্রী ও তার পুলিশ বলেছে ধর্ষণ হয়নি। কারণ, দলিত জনজাতির মূল্য তাদের কাছে বিশেষ নেই।

[৫] হাথরস ঘটনায় তদন্তে গাফিলতিতে এসপি-সহ পাঁচ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে হাথরস গ্রামে নির্যাতিতা তরুণীর মৃতদেহ জোরজবরদস্তি করে তুলে নিয়ে গম ক্ষেতে পুড়িয়ে দেওয়া হয়। নির্যাতিতার মা অ্যাম্বুলেন্সের উপর পড়ে বুকফাটা আর্তনাদ করলেও সকলকে টেনে হিঁচড়ে ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করতেও দেখা যায় পুলিশকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়