শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন চিত্রনায়ক সোহেল রানা

শাহীন খন্দকার : [২] ঢাকাই চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন।

[৩] মঙ্গলবার প্রতিবেদককে তিনি মুঠোফোনে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে গত ১০ অক্টোবর পদত্যাগপত্র পাঠিয়েছি। সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেওয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন সোহেল রানা।

[৪] তিনি বলেন, আমার জাতীয় পার্টি ছাড়ার কারণ মূলত তিনটি। প্রথমত এরশাদ সাহেব মারা যাওয়ার পরে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের মতামতকে কোনো গুরুত্ব দেয়া হয় না। তাদের মনের ইচ্ছা-আকাঙ্খা কিংবা বক্তব্য শোনা হচ্ছে না, শীর্ষ পর্যায়ে নিজেরাই যা ইচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। চেয়ারে বসে শোভাবর্ধণ করছেন এটা মানতে পারছি না। তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের মতামত নিয়েই দলকে সাজানো দরকার। তা তারা করছেন না।

[৫] দ্বিতীয়ত প্রত্যেক পার্টির অনেক কর্মী আছে যারা ডেডিকেটেড, পার্টির জন্য নিবেদিত প্রাণ। জাতীয় পার্টিরও এমন অনেক কর্মী আছে। এইসব কর্মীকে মূল্যায়ন করা উচিৎ অথচ তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। এরশাদ সাহেব চলে যাওয়ার সাথে সাথে এদের অবহেলা করাটা আমার ভালো লাগেনি।

[৬] তৃতীয়ত আমাদের পার্টিটা আসলে কী? এই প্রশ্নের উত্তর পাই না, জাতীয় পার্টি জোটের নাকি বিরোধীদল, স্পষ্টতা যদি না থাকে তাহলে সেটা কেমন দল হলো? মূলত এই তিন কারণেই আমি দল ছেড়েছি। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ