শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিলাম তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

লিহান লিমা: [২] নিলাম তত্ত্বের হালনাগাদ ও নতুন নিলাম পদ্ধতি উদ্ভাবনের জন্য ২০২০ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার তাদের নাম ঘোষণা করে। নোবেলডটওআরজি

[৩] নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ তার সুনির্দিষ্টভাবে ব্যাখ্যাসহ পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতি আবিষ্কার করেছেন। তাদের গবেষণা বিক্রেতা, ক্রেতা ও সমাজকে লাভবান করেছে।

[৪] রবার্ট উইলসন নিলামের জন্য একটি তত্ত্বের উদ্ভাবন করেছেন। তিনি দেখিয়েছেন, নিলামের শুরুতে দাম নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষে প্রত্যেকের জন্য তা সমান হয়। তিনি আরও দেখিয়েছেন কেন বিডাররা নিজেদের সাধ্যের থেকে কম অর্থ হাঁকেন, কীভাবে তাঁরা বেশি অর্থ দিয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় থাকেন। অন্যদিকে, পল মিলগ্রোম একটি সাধারণ তত্ত্ব তুলে ধরেছেন। যে নিলাম প্রক্রিয়ায় সাধারণ দামের পাশাপাশি বিডার থেকে বিডারের মধ্যে দাম পরিবর্তন হয়। একাধিক নিলাম প্রথার পর্যালোচনা করে তিনি জানিয়েছেন, নিলামের সময় বিডাররা নিজেদের প্রতিদ্বন্দ্বীদের দাম জেনে গেলে বিক্রেতারা বেশি লাভবান হন।

[৫] অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। রবার্ট বি. উইলসন ১৯৩৭ সালে নেব্রাস্কার জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। তারা দুজনই বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

[৬] গত ৫ অক্টোবর চিকিৎসা বিজ্ঞান, ৬ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর রসায়ন বিজ্ঞান, ৮ অক্টোবর সাহিত্য এবং ৯ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। করোনার কারণে এবার ১০ ডিসেম্বর ভাচুয়ালি পুরস্কার বিতরণ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন নোবেল বিজয়ীরা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়