শিরোনাম
◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে একটি ভীতিও থাকবে : ওবায়দুল কাদের

আনিস তপন : [২] সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

[৩] তিনি বলেন, ধর্ষণ, সহিংসতা নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিদ্যমান আইনটি সংশোধন করা হয়েছে। ধর্ষণ রোধে কঠোর শাস্তি আজ জনদাবিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী মানুষের ভাষা বোঝেন বলেই তিনি নিজে এটি সংশোধনের উদ্যোগ নিয়েছেন।

[৪] সেতুমন্ত্রী বলেন, সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে একটি ভীতিও থাকবে। যেভাবে এটি বাড়ছে, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে।

[৫] রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে অর্থনৈতিক উন্নয়নসহ যে কোনও সমস্যা সমাধান সহজ হয়। একুশ বছর দুই দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়