শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সে পুলিশ স্টেশনে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর

সিরাজুল ইসলাম: [২] রাজধানী প্যারিস থেকে ১৫ কিলোমিটার দূরে চ্যামপিং-সুর-মুর পুলিশ স্টেশনে শনিবার রাতে এ ঘটনা ঘটে। রয়টার্স

[৩] ৪০ জনের মতো দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র, রড় ও বাজি নিয়ে হামলা চালায়। এতে কোনও পুলিশ কর্মকর্তা আহত হয়নি বলে পুলিশ সদর দপ্তর রোববার জানিয়েছে। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

[৪] পুলিশ একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে। এতে দেখা গেছে, লোকজন বিক্ষিপ্তভাবে হামলা করছে। তারা থানায় প্রবেশের চেষ্টা করছে। জানালার কাঁচ ভেঙ্গে গেছে। পুলিশেল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৫] হামলার কারণ জানা যায়নি। গত দুই বছরে এ থানায় এটা তৃতীয় হামলা। থানাটি আবাসিক এলাকায় অবস্থিত। এটি মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।

[৬] চ্যামপিগনির মেয়র লরেন্ট জিয়েনি বলেন, সম্ভবত একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। আবাসিক এলাকায় ওই স্কুটার দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়