শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ডোবা থেকে বিধবা নারীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] লক্ষ্মীপুরে ডোবা থেকে চম্পা বেগম নামে এক বিধবা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত চম্পা স্থানীয় মৃত আলী হোসেনের স্ত্রী ও ৬ সন্তানের জননী।

[৩] স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় ইয়াকুব আলী ব্যাপারী বাড়ির সামনের একটি ডোবায় এক নারীর লাশ ভাসতে দেখেন একটি শিশু। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার মরদেহ চিহ্নিত করেন তার এক মেয়ের জামাই শিপন।

[৪] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা না অন্য কিছু ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়