শিরোনাম
◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি ◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘এয়ার বাবলের’ মাধ্যমে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু হবে ‘শিগগিরই’

মাছুম বিল্লাহ: [২] দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত হওয়ার পর বিশেষ ‘এয়ার বাবলের’ মাধ্যমে ঢাকা-দিল্লি ফ্লাইট যত দ্রুত সম্ভব চালু করতে চায় বাংলাদেশ ও ভারত। সূত্র: ইউএনবি

[৩] সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রতিবেশী দুটি দেশের মধ্যকার ফ্লাইটের সংখ্যা ও অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করতে কাজ চলমান রয়েছে।

[৪] ঢাকার ভারতীয় হাইকমিশন ইতোমধ্যে বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন।

[৫] বর্তমানে অনুমোদিত ভিসা বিভাগগুলো হলো- চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিক। শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো ফের চালু করা হবে বলে শুক্রবার জানিয়েছেন হাইকমিশন।

[৬] সম্প্রতি অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সমান সংখ্যক ফ্লাইটের সঙ্গে বিশেষ এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে মহামারি চলাকালীন সময়ে প্রতিবেশী দুই দেশের মধ্যকার বিমান চলাচল পুনরায় চালু করার সম্ভাবনায় ‘ইতিবাচক ইঙ্গিত’ দিয়েছিলেন।

[৭] বাংলাদেশ পক্ষ থেকে, ভারতে বিশেষত চিকিৎসার জন্য রোগীদের আসা যাওয়া এবং দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ও সড়ক যোগাযোগের বিধিনিষেধ কমানের জন্য আবদেন জানানো হয়।

[৮] বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইসামি বলেছেন, তারা বাংলাদেশ সরকার ও তাদের অংশীদারদের সাথে নিয়ে এক বিশেষ এয়ার বাবল ব্যবস্থায় শিগগিরই ফের ফ্লাইট চালু করার জন্য বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়