শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোড কাটিং ফি বাবদ প্রায় ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় তদন্তে সাব কমিটি

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে কমিটির এই সাব কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে রোববার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] জানা যায়, বৈঠকে রোড কাটিং ফি বাবদ ৬৩,৫১,৭৪৪ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটিকে পরবর্তী বৈঠকে আপত্তির প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা জানাতে বলা হয়।

[৪] এছাড়াও রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত অর্থ যা ব্যাংকে জমা আছে তা অতিদ্রুত সরকারি কোষাগারে জমা দিতে সুপারিশ করা হয়।

[৫] কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম, ‍মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়শা খান এবং মোঃ জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটিতে বিগত বৈঠকের কার্যবিবরণী গৃহীত হয়।

[৬] বৈঠকে অডিট আপত্তি সংশ্লিষ্ট অনিয়ম, অবৈধতা ও বিধি-বিধান লঙ্ঘনের ফলে সৃষ্ট যে ক্ষতি সাধিত হয়েছে বা হয় তার প্রভাব ও দায়-দায়িত্ব উল্লেখপূর্বক কমিটিকে অবহিত করতে সুপারিশ করা হয়।

[৭] কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ