শিরোনাম
◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দারুণ চমক দিয়ে জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আর সেই সফরকে সামনে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

[৩] যেখানে দলে ফিরছেন পেসার ব্লেসিং মুজারবানি। এছাড়া ইঞ্জুরির কারণে জিম্বাবুয়ের অন্যতম সেরা পেসার কাইল জার্ভিসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চমক হিসেবে নতুন মুখ রয়েছে দুটি। মিল্টন শুম্বা ও ফারাজ আকরাম প্রথমবার দলে ডাক পেয়েছেন।

[৪] আগামী ১৯ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। বাকি দুটি ওয়ানডে খেলবে ১ ও ৩ নভেম্বর। এছাড়া টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। বাকি দুটি হবে ৮ ও ১০ নভেম্বর।

পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড :
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান ব্রুল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিকাম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, তিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলি মাধেভেরি, কার্ল মুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুজুম্বা, ব্লেসিং মুজারবানি , ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড তিরিপানো।-জিম্বাবুয়ে মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়