শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেরা দশে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিল্লাল হোসেন: [২] ‘‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড’’ ২০১৯ অর্জন করেছে গাজীপরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য সারাদেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি।

[৩] রোববার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এমনটিই জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

[৪] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মুহাম্মদ খোরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. এ.এইচ.এম এনায়েত হোসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা প্রমুখ। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ সারাদেশ থেকে আসা বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৬] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন, এটা সেবার পুরস্কার। স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পুরস্কারটি সত্যি ভালো লাগছে। এই স্বীকৃতি নিজের দায়িত্ববোধ আরো বেড়ে গেল। তবে সীমিত জনবল নিয়েও এ প্রাপ্তি শুধু আমার একার নয়, এটা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।

[৭] উল্লেখ্য, স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এর আগেও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক স্বীকৃতি পেয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ