শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে ড্রাগন চাষের অপার সম্ভাবনা

মোহাম্মদ হোসেন: [২] বাংলাদেশে একটি অপ্রচলিত ফলের নাম ড্রাগন। কৃষক ও গ্রাহকদের মধ্যে দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। এর পুষ্টি মানভাল এবং বাণিজ্যিক দিক দিয়েও লাভজনক।ফল চাষে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। সুস্বাদু এই বিদেশি ফল ড্রাগন।

[৩] সরেজমিন হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ঘুরে ড্রাগন ফলের চাষ চোখে পড়ে।

[৪] হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণাগারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ খলিলুর রহমান ভুইঁয়া বলেন, এখানে ড্রাগন ফল চাষ পরিবেশগত ভাবে অনেকটা সফল ও সুন্দর হয়েছে এই এলাকার মাটিতে সাফল্য পাওয়া যাচ্ছে। এই সাফল্য হাটহাজারীসহ বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে দেয়া হয়েছে এবং চাষীরা ও এই চাষে আগ্রহ রয়েছে।

[৫] তিনি আরো বলেন, ইতোমধ্যে বান্দরবান ও বিভিন্ন স্থানের পাহাড় ও টিলা গুলো ড্রাগন চাষ ভালো হয়। অনেক চাষীদের আমরা চারা রোপন এবং চারা সরবরাহ ও করেছি। এখানকার মাটিতে যেমন ড্রাগন চাষে ফলন ভালো হবে তেমনি লাভবান হবে চাষীরা।

[৬] স্বল্প পরিসরে বাগানে, ফসলি জমিতে, এমনকি বাড়ির ছাদে টবে ড্রাগন রোপণ করে অর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ড্রাগন চাষ করা যায়। দেশে ড্রাগন ফলের চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।

[৭] (ড্রাগন ফলের গাছ দেখতে একদম ক্যাকটাসের মতো। পাতাবিহীন এ গাছটি দেখে অনেকেই একে ক্যাকটাস বলেই মনে করেন।

[৮] হাটহাজারী আন্ছলিক কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায়,সারি সারি ড্রাগন ফলের চাষ, উজ্জ্বল গোলাপি রঙের এ ফলের নাম শুনলে কেমন জানি অদ্ভুত মনে হয়। ২০১৪ সালে পরীক্ষামূলকভাবে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণাগার ড্রাগন ফলের চাষ শুরু হয়। বর্তমানে এ চাষ এলাকার পাহাড়ী টিলা ছাড়াও বিভিন্ন স্থানে চাষ হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ