শিরোনাম
◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার বিভিন্ন ধান্দা-ফিকির করে ধর্ষকদের বাঁচাতে চাচ্ছে: মান্না

শিমুল মাহমুদ: [২] নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার বিভিন্ন ধান্দা-ফিকির করে ধর্ষকদের বাঁচাতে চাইছে। সম্প্রতি দেশে যেভাবে ধর্ষনের ঘটনা ঘঠেছে পাকিস্তান আমলেও এমন ছিলো না’।

[৩] তিনি বলেন, গত ১২ বছরের ধর্ষণের যে তালিকা হয়েছে তাতে সরকারের মদদপুষ্ঠ ছাড়া একজনও বাইরের নেই। কোনো বিএনপি বা অন্য দলের নেতা-কর্মী এ তালিকায় নেই।

[৪] মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে মধ্যে নিত্যপণ্যের দাম লাগামহীন। সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারে না, মায়েদের ইজ্জত রক্ষা করতে পারে না, তাদের লুটপাটের কোনো হিসেব নেই। অনেক হয়েছে আর না, এবার চলে যান’।

[৫] ‘ব্যাংক লুটপাট করেছেন এবার নতুন করে ইলিশ সিন্ডিকেট করেছেন। ওপারে ইলিশ পাঠাচ্ছেন। বলুনতো ইলিশ দিয়ে আপনারা কি আনলেন, কি আনতে পেরেছেন’।

[৬] নাগরিক ঐক্যের এ আহ্বায়ক বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর নির্যাতন কথা কি জেলা যুবলীগ জানে না? শুধু জেলা যুবলীগ কেনো কেন্দ্রীয় নেতারাও জানতো; কিন্তু কেন্দ্রের বড় বড় নেতারা ধর্ষক বাঁচিয়েছেন এখনও বাঁচাচ্ছেন’।

[৭] শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়