শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের মূল ভবন ও টানেলে আধুনিক লাইট স্থাপন, কাজের অগ্রগতি দেখলেন স্পীকার

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী ৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের আধুনিকায়ন প্রকল্পের আওতায় জাতীয় সংসদের মূল ভবনের ৪৮টি পয়েন্টে আধুনিক এবং বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ার্ল্ড রেপুটেড লাইট ব্রান্ড (লিগমেন্ট)-এর লাইট স্থাপন এবং টানেলের অভ্যন্তরে আধুনিক লাইট স্থাপন কাজের পরামর্শ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

[৩] এসময় সংসদ ভবন গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় সংসদের টানেল এবং মূল ভবন আলোকিতকরণ কাজের পরিকল্পিত নকশার আলোকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে পরিকল্পনা অনুসারে বাস্তবায়িত কাজসমূহের দুটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।

[৪] জাতীয় সংসদের মূল ভবনের বিভিন্ন প্রান্তে ট্রায়াঙ্গেল ও অন্যান্য সেপের স্থানসমূহে স্থাপিত লাইটের বিষয়ে পরামর্শ প্রদান করেন স্পীকার।

[৫] এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম আধুনিক লাইট স্থাপন কাজের পরামর্শ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়