শিরোনাম
◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কমলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্বপন দেব: [২] দেশজুড়ে শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন, যার আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩১ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

[৩] সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মো আব্দুস শহীদ এমপি আজ বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন।

[৪] এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ২১৬টি ইপিআই সেন্টারে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী শিশুকে নীল রঙের একটি ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

[৫] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইপিআই সেন্টার গুলোতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

[৬] অনুষ্ঠানে ইউএনও আশেকুল হক, পৌর মেযর মোহাম্মদ জুযলে আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাহবুবুল আলম ভূইয়া সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আওযামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়