শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যাপ্ত সুযোগ পাই না আমি: ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে বেশ পরিচিত মুখ ইমাদ ওয়সিম। অভিষেকের পর থেকে ৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার খেলে যাচ্ছে নিয়মিতই। তবে সম্প্রতি এক তথ্য দিয়েছেন ইমাদ।

[৩] এক সাক্ষাৎকারে ইমাদ জানিয়েছেন, তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয় না ব্যাটিংয়ে। নিচের দিকে ব্যাট করতে নামায় রান করা সম্ভব হয় না বলে মনে করেন ইমাদ। নিজেকে আরও মেলে ধরতে চান এই তারকা এই তারকা। ব্যাট হাতে দেশকে দিতে চান আরও কিছু।

[৪] ইমাদ বলেন, ‘আমার যতটা সুযোগ পাওয়া দরকার সেটা পাই না। ওয়ানডেতে আমার পারফর্মেন্স ভালো বলে আমি মনে করি। সেখানে আমার অবস্থান নিয়ে আমি খুশি। কিন্তু, নিজেকে আরও মেলে ধরতে চাই আমি। ব্যাট হাতে দেশের ক্রিকেটকে আরও কিছু দিতে চাই।’

[৫] ইমাদ আরও বলেন, ‘অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেটে আমার খ্যাতি রয়েছে। তবে টি-টোয়েন্টিতে আমি কোথাও এমন সুযোগ পাইনি। ব্যাট হাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। দেশের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে রান করতে সত্যিই খুব ক্ষুধার্ত আমি।’

উল্লেখ্য, এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে ম্যাচে ৯৫২ ও ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ২৭৩ রান করেছেন ইমাদ ওয়াসিম। - ইএসপিএন ক্রিকইনফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়