শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিক্যাল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম

ইসমাঈল ইমু: [২] বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিক্যাল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই সর্ব প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।

[৩] আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুইবার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুইবার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন। এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালীন তিনি দু’টি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিক্যাল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।

[৪] ব্রিগেডিয়ার নাজমা বেগম ২০১৬ এবং ২০১৯ সালে ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের অবদানের কথা উল্লেখ করে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত (এসআরএসজি) বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কন্টিনজেন্টের অবদান শুধু স্মরণ করবে না, বরং সর্বপ্রথম নারী কমান্ডার হিসেবে তখনকার নাজমা’র জন্যও স্মরণীয় হয়ে থাকবে।’

[৫] বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।

 

  • সর্বশেষ